ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য : প্রতিমন্ত্রী

জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত আছেন ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।


সোমবার (১৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকারদলীয় সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ জনপ্রশাসনে শুন্য পদের সংখ্যা ও তা পূরণে সরকারের পরিকল্পনা জানতে চান।


লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। বর্তমানে শূন্য পদ পূরণের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।


কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না বলেও উল্লেখ করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑